বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি!
নিউজ ডেস্ক
ফাইল ছবি
জামালপুরের ইসলামপুর-মেলান্দহ উপজেলা সংযোগ সড়কে হরকাখালী খালের নড়বড়ে একটি বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই উপজেলার হাজারো মানুষ।
মাহমুদপুর-নোয়ারপাড়া ইউপি সীমান্ত এলাকা হরকাখালী নামস্থানে আগে বন্যায় ভেঙে একটি খালের সৃষ্টি হয়। বর্তমানে সেটি হরকাখাল নামে পরিচিত। কিন্তু ২ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের ওই খালে ব্রিজ নির্মাণ না হওয়ায় ২ উপজেলার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মাহমুদপুর বাজার-ধর্মকুড়া বাজারের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ধর্মকুড়া-মাহমুদপুর জিসি নামে এ সড়কটি নির্মাণ করেছিলো। বন্যায় সড়কটি ভেঙে যাওয়ায় হাজার হাজার পথচারী ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহাচ্ছে।
নোয়ারপাড়ার ইউপি আব্দুল হাই জানান, ২ উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় হরকাখালের উপর কোন উপজেলাই একটি ব্রিজ নির্মাণ করছে না। ব্যবসায়ী আসলাম জানান, এ বছর বন্যার পানি না আসায় কষ্ট হলেও সাঁকোর নিচ দিয়ে যানবাহন ও পথচারী চলাচল করতে পারছে। বন্যা মওসুমে ২ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয় সাইদুর রহমান বলেন, বাঁশের সাঁকোটিও নড়বড়ে হয়ে যাওয়ায় পথচারীরা সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপারে বাধ্য হচ্ছেন।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়