ফেলে যাওয়া ব্যাগে ছিল ২০ হাজার ইয়াবা
কক্সবাজার প্রতিনিধি
ফাইল ছবি
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হ্নীলার অবরাং এলাকায়। অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।
বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল হ্নীলার অবরাং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই এলাকার লবণ গুদামের পাশে ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার দাম প্রায় ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়