প্রথমবারের মতো বিচারের মুখোমুখি নাজিব রাজাক
নিউজ ডেস্ক
ফাইল ছবি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অর্থনৈতিক কেলেঙ্কারির দায়ে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
ওয়ানএমডিবি তহবিল থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।-খবর বিবিসি অনলাইনের
কৌশলগত বিনিযোগের মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিতে এই তহবিল গঠন করা হয়েছিল। কিন্তু তা না করে এ তহবিলের অর্থ বিলাসী জীবনযাত্রায় খরচ করা হয়েছে।
নাজিবের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। কিন্তু এ কেলেঙ্কারির ঘটনায় এই প্রথম তিনি বড় ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু এ সম্পর্কিত আপিলের শুনানির জন্য বিলম্ব হয়েছে।
ওয়ানএমডিবি তহবিল থেকে অর্থ নিয়ে বিনিয়োগকারী প্রতারণার অভিযোগ তুলে মালয়েশিয়ার সরকার ওয়াল স্ট্রিট ফার্ম গোল্ডম্যান সচের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে।
কিন্তু বিনিয়োগ ব্যাংকটি সব অভিযোগ অস্বীকার করে বলছে, তারা শক্তভাবে এ মামলার মোকাবেলা করে যাবেন।
নাজিবের বিরুদ্ধে সব মিলিয়ে ৪২টি অভিযোগ রয়েছে, যার অধিকাংশই ওয়ানএমডিবি সম্পর্কিত।
২০০৯ সালে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) তহবিল গঠন করেছিলেন নাজিব রাজাক। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতেই প্রধানমন্ত্রী থাকাকালে তিনি এ তহবিলটি গঠন করেন।
কিন্তু ২০১৫ সালে ব্যাংক ও হুন্ডিমালিকদের অর্থ উধাও হওয়ার পর এটির তৎপরতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
নিউজওয়ান২৪/ইরু
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়