পেটে কাঁচি রেখেই অপারেশন শেষ করলেন ডাক্তার
নিউজ ডেস্ক
ফাইল ছবি
তিন মাস আগে হাসপাতালে অস্ত্রোপচার হয় এক নারীর। হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার পর থেকেই অন্যরকম এক যন্ত্রণায় ভুগতে থাকেন তিনি। পেটে মারাত্মক যন্ত্রণা হতে থাকে। আবার চিকিৎসকের স্মরণাপন্ন হন।
পেটে একটি সার্জিক্যাল কাঁচি ধরা পড়ে এক্স-রেতে। অপারেশনের সময় কাঁচিটি ওই নারীর পেটে রেখে দিয়েছিল শল্য চিকিৎসকেরা। যে কারণে যন্ত্রণায় ভুগছেন তিনি।
এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এনআইএমএস) হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশ হয়েছে ঘটনাটি।
খবরে বলা হয়েছে, এনআইএমএস হাসপাতালে তিন মাস আগে অস্ত্রোপচার হয় ৩৩ বছর বয়সী ওই নারীর।
বাড়ি ফিরে যন্ত্রনা শুরু হলে একসময় অতিষ্ট হয়ে আবার একই হাসপাতালে যান তিনি।
এক্স-রে করানো হয় তার। রিপোর্ট দেখেই চমকে ওঠেন চিকিৎসকরা।
পেটের মধ্যেই অপারেশনে ব্যবহৃত কাঁচি রেখে দিয়েছিলেন চিকিৎসক!
গত রোববার সকালে আবার তার অস্ত্রোপচার করে ওই বের করা হয়।
এ ঘটনায় এনআইএমএসের পরিচালক কে মনোহর দুঃখ প্রকাশ করে এনডিটিভিকে বলেন, ‘ এটা অনাকাংক্ষিত। আমরা দ্রুত ওই নারীর পেট থেকে কাঁচিটি বের করে দিয়েছি।’
এর জন্য দায়ি শল্য চিকিৎসকের বিষয়ে ব্যবস্থা গ্রহণ হবে বলে আশ্বাস দেন তিনি।
তবে ওই নারীর স্বামী দুজন চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
নিউজওয়ান২৪/ইরু
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়