পুকুরে ঝাঁপ, অতঃপর উলঙ্গ অবস্থায় পালালো ধর্ষক
প্রতীকি চিত্র
কুমিল্লার নাঙ্গলকোটে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণে অভিযুক্ত নুরুজ্জামান রাজু নামে এক যুবককে বাড়ির পুকর থেকে স্থানীয়রা উলঙ্গ অবস্থায় আটক করলেও পরে তিনি ওই অবস্থায়ই জানালা ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার ওই নারীর বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় দুইজনকে আসামি করে মামলা করেছেন।
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার আদ্রা উত্তর ইউপির মেরকট গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুজ্জামান রাজু। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একই গ্রামের তালাকপ্রাপ্ত এক সন্তানের জননীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এসময় আক্রান্ত নারীর চিৎকারে তার ভগ্নিপতি ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে নুরুজ্জামান পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।
এলাকাবাসী পুকুর ঘেরাও করে তাকে উলঙ্গ অবস্থায় আটক করে। পরে এলাকার জীবন কৃষ্ণের মাছের খামারে তাকে তালা বন্ধ করে রাখা হয়। কিন্তু ধূর্ত নুরুজ্জামান উলঙ্গ অবস্থায়ই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার ফলে নুরুজ্জামানের পরিবারের সদস্যরাও নিজ বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে।
ঘটনা প্রসঙ্গে আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম গাজী বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর সহযোগিতায় লম্পট নুরুজ্জামানকে আটক করে জীবন কৃষ্ণ বাবুর মাছের খামারের একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়। পরে ওই নারীর পরিবারকে খবর পাঠাতে গেলে সুযোগ বুঝে নুরুজ্জামান জানালা ভেঙে পালিয়ে যায়।
এ বিষয়ে ভিকটিম ওই নারীর বাবা জানান, থানায় মামলা করা হয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাই।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- হায়রে পিশাচ মা!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়