নিউজার্সিতে গোলাগুলি, পুলিশসহ নিহত ৬
নিউজ ডেস্ক
ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই পুলিশ অফিসার।
বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার পর স্থানীয় একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারীদের দিকে এগিয়ে যায় পুলিশ। এসময় পুলিশ কর্মকর্তা জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।
একপর্যায়ে দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল ত্যাগ করে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি করতে থাকে । এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত ৫ জন নিহত হয় যাদের মাঝে ২ জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না।
পুলিশের জানিয়েছে, হামলাকারীরা 'ভারী অস্ত্রশস্ত্র' বহন করছিল এবং পুলিশের দিকে 'শত শত রাউন্ড' গুলি ছোঁড়ে।
শহরের পুলিশ প্রধান মাইক কেলি জানান, নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের যুক্ত ছিলেন।
নিউজওয়ান২৪.কম/এলএন
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়