জাতিসংঘ শরণার্থী পুরস্কার পেলেন চিকিৎসক আদাহা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ পুরস্কার ‘নানসেন’ পেলেন দক্ষিণ সুদানের চিকিৎসক ইবান আতার আদাহা। মঙ্গলবার তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
ওই চিকিৎসক এমন একটি হাসপাতাল চালান যেখানে অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সরাঞ্জামাদি নেই বললেই চলে এবং জেনারেল অ্যানেস্থিশিয়াও নিয়মিত সরবরাহ করা হয় না। হাসপাতালটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসা নেয়।
আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ডা. ইবান আতার আদাহাদের হাসপাতালটি দক্ষিণ সুদানের বুঞ্জ শহরে অবস্থিত। মাবান নামের হাসপাতালটিতে প্রতিবেশী সুদানের ব্লু নীল রাজ্যের ১ লাখ ৪৪ হাজারেরও বেশি শরণার্থীকে চিকিৎসা দেয়া হয়।
সংস্থাটি জানায়, হাসপাতালের এক্স-রে মেশিনটি ভাঙা। তা সত্ত্বেও আতার ও তার দল সপ্তাহে প্রায় ৬০টি অস্ত্রোপচার করে। অপারেশন থিয়েটারে মাত্র একটি বাতি আছে। স্টাফরা জেনারেল অ্যানেস্থিশিয়ার পরিবর্তে কেটামাইন ইনজেকশন ও মেরুদণ্ডে এপিডুরালস ইনজেকশন ব্যবহার করে।
ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, আতারের ‘গভীর মানবতাবোধ ও স্বার্থহীনতা’ হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। আতার এর আগেও ব্লু নীলে একটি হাসপাতাল চালিয়েছিলেন। ২০১১ সালে খার্তুম সরকার ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে তিনি সেখান থেকে চলে আসতে বাধ্য হন।
উল্লেখ্য, লীগ অব নেশনস এর শরণার্থী বিষয়ক প্রথম হাই কমিশনার নরওয়ের ফ্রিজফ নানসেনের নামে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।
নিউজওয়ান২৪/এমএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়