খাশোগি হত্যার তদন্তে সহযোগিতা করছে না সৌদি আরব: তুরস্ক
বিশ্ব সংবাদ ডেস্ক
ফাইল ছবি
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, খাশোগি হত্যা তদন্তে যে কোন আন্তর্জাতিক সহযোগিতা করবে তুরস্ক এবং এ সংক্রান্ত পর্যান্ত তথ্য-প্রমাণ তুলে ধরবে। কিন্তু তদন্তের ক্ষেত্রে সৌদি আরব তুরস্কের সঙ্গে সহযোগিতা করছে না বলে তিনি অভিযোগ করেন। শুক্রবার নিউজ চ্যানেল ‘সিএনএন-টার্কি’ এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদিসাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি এড়িয়ে যাওয়ার যে চেষ্টা করছেন তা গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলছেন সৌদি যুবরাজ হত্যাকাণ্ডে জড়িত থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন। ট্রাম্প কিসের ভিত্তিতে এ বক্তব্য দিচ্ছেন তা আমরা জানি না।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সরকার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ করার পক্ষে নয়। তবে খাশোগি হত্যাকাণ্ড সংক্রান্ত প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাবে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কায় কোনো কোনো ইউরোপীয় দেশ খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি জানান।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়