ক্যামেরুনে আবাসিক স্কুল থেকে ৭৯ শিক্ষার্থী অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি
ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক স্কুলের ৭৯ শিক্ষার্থীকে অপহরণ করছে সশস্ত্র অস্ত্রধারীরা। স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি এক কর্মকর্তা সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার রাতে অপহরণের ওই ঘটনা ঘটে।
ওই অঞ্চলের সরকারের মুখপাত্র লুই মারি বেনি বলেন, ব্যামিন্ডা শহরের প্রেসবিটারিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে ঘুম থেকে তুলে ছেলেমেয়েদের নিয়ে গেছে অস্ত্রধারীরা। ৭৯ জন ছেলেমেয়েকে তারা স্কুলের মিনিবাসগুলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসের চালক গাড়িতে ত্রুটি থাকার কথা জানালে অস্ত্রধারী শিক্ষার্থীদের হাঁটিয়ে নিয়ে গিয়ে গুম করে ফেলে।
এই ঘটনায় সোমবার সকালে সরকারের ঊর্ধ্বতন মহলে বৈঠক হয়েছে। ক্যামেরুন সেনাবাহিনী, পুলিশ ও সামরিক পুলিশ অপহরণ হওয়া শিশুদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউনিট হেলিকপ্টার দিয়ে তাদের খুঁজছে।
লুই মারি বেনি আরও বলেন, তিন দিন আগে স্কুলটির অধ্যক্ষকে অপহরণ করা হয়েছে। তিনি এখনো স্কুলে ফিরে আসেননি। তবে কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
স্থানীয় ইংরেজি ভাষাভাষী অ্যাগ্লোফোন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা ক্যামেরুন থেকে স্বাধীন হওয়ার জন্য ব্যাপকভাবে দাবি জানিয়ে আসছে। এই অপহরণের ঘটনায় দেশটির সরকার তাদের অভিযুক্ত করেছে।
মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য মতে, গত সেপ্টেম্বর মাসে বাফেট শহরের একটি স্কুল থেকে সাত শিক্ষার্থী ও তাদের প্রধান শিক্ষককে অপহরণ করেছিল সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তাদের নির্যাতন ও মারাত্মকভাবে আহত করার পর অপহরণকারী ছেড়ে দেয়। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুইয়া শহরে একই মাসে সেনাবাহিনীর একটি দলের ওপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা।
অ্যাগ্লোফোন গোষ্ঠীর বসবাস আছে—এমন প্রদেশে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। দেশটির জনসংখ্যার ২০ শতাংশ অ্যাগ্লোফোন গোষ্ঠী। ফরাসি ভাষাভাষী সরকার তাদের দাবিয়ে রেখেছে অভিযোগ করেছে প্রদেশগুলোর জনগণ। এদিকে গত বছর ওই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী স্বাধীন হওয়া দাবি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৩৬ বছর ধরে ক্যামেরুন শাসন করছেন প্রেসিডেন্ট পল বিয়া। তিনি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী ও ইংরেজি ভাষাভাষীদের বিরুদ্ধে হামলা চালাতে সেনাবাহিনী ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের বিরুদ্ধেও সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার অভিযোগ রয়েছে।
৮৫ বছর বয়সী নেতা পল বিয়া সপ্তম মেয়াদে ক্ষমতায় এসেছেন। ১৯৮২ সালে প্রেসিডেন্টের ক্ষমতায় আসার পর তিনি টানা শাসন করে যাচ্ছেন। বিরোধীদের দমন-পীড়নে তার বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালানো অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখায় প্রেসিডেন্টবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে আফ্রিকার এই দেশে।
নিউজওয়ান২৪/এমএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়