কায়রোয় গির্জায় হামলার প্রতিবাদে খ্রিস্টান ও মুসলমানদের বিক্ষোভ
বিশ্ব সংবাদ ডেস্ক
কায়রোয় সেন্ট পিটার্স চার্চে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহতের ঘটনায় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
গত রবিবারে (১১ ডিসেম্বর) এ ঘটনার কয়েকঘণ্টা পরেই কায়রোর সেন্ট মার্কস ক্যাথড্রালের সামনে ক্ষুব্ধ খ্রিস্টান ও মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ করেন। প্রধান কপটিক ক্রিশ্চিয়ান ক্যাথেড্রাল সেন্ট মার্কের পাশেই সেন্ট পিটার্স গির্জা অবস্থিত।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির বিরুদ্ধে স্লোগান দেয়। জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে তারা স্বারাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গাফ্ফারের পদত্যাগ দাবি করে।
উল্লেখ্য, মিশরীয় খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের বাসস্থান সেন্ট মার্কস ক্যাথেড্রালে অবস্থিত।
রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মিশরের অর্থোডক্স (সনাতনী) খিস্টানদের প্রধান ধর্মীয় কেন্দ্রে নারীদের একটি প্রার্থনা কক্ষে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
মিশরের ৮ কোটি ২০ লাখ জনসংখ্যার ১০% হচ্ছে খ্রিস্টান।
মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, ওই ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। সরকারি একটি সংবাদ সংস্থা দাবি করেছে, প্রার্থণা চলাকালে বোমাটি বাইরে থেকে ছুড়ে মারা হয়। তবে সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়- বোমাটি আগে থেকে সেখানে রাখা ছিল।
এর আগে গত শনিবার কায়রোর উত্তরাঞ্চলীয় গিজা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা পৃথক দুটি বোমা বিস্ফোরণে ছয় পুলিশ নিহত ও অপর ছয়জন আহত হন। হাসম মুভমেন্ট নামে একটি সশস্ত্র গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেছে। দেশটির উত্তর সিনাই এলাকায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে এক ধরনের লড়াই চলছে মিশরীয় নিরাপত্তা বাহিনীর।
দোহা ইন্সটিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিসের অধ্যাপক মোহামেদ এলমাসরি এ প্রসঙ্গে আল জাজিরাকে বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা চলমান ধারাবাহিক নৃশংসতার একটি অংশ যা শুরু হয়েছে ২০১৩ সালের জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের পর থেকে।
ওই ঘটনায় মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিশ ব্রাদারহুডের প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে বন্দি করা হয়। পরবর্তী ঘটনার ধারাবাহিকতায় সেনাপ্রধান সিসি প্রেসিডেন্ট হন।
জঙ্গি সংগঠন আইএস সাম্প্রতিক সময়ে মিশরে প্রায়ই প্রাণঘাতী হামলারঘটনা ঘটাচ্ছে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ