কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজ ১০ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক
ফাইল ফটো
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল ইসলাম ফিরোজকে অবৈধ অস্ত্র ও নতুন রঙের ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
আরো পড়ুন>>> ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
এর আগে ফিরোজকে আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে অস্ত্র আইনের মামলায় পাঁচ দিন ও মাদকের মামলায় পাঁচ দিন রিমান্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।
এদিন অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. নুর উদ্দিন এবং একই থানার এসআই আশিকুর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ফিরোজকে আদালতে হাজির করেন।
পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, অবৈধ আগ্নেয়াস্ত্র মাদকদ্রব্যের উৎস এবং অন্যান্য জড়িত থাকা সনাক্তকরণের জন্য ১০ দিন করে ২০ দিন রিমান্ড আবেদন করেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র্যাব। সেখান থেকে হলুদ রঙের বিশেষ ধরনের ইয়াবাসহ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করা হয়।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়