এবার রাস্তায় থুতু ফেললে নিজেকেই সাফ করতে হবে!
আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
শহর পরিস্কার রাখার জন্য অভিনব এক উদ্যোগ নিয়েছে ভারতের পুনে শহরের কর্তৃপক্ষ। কেউ যদি শহরে থুতু ফেলে তাহলে তাকে জরিমানা তো দিতেই হবে সঙ্গে তা ওই ব্যক্তিকেই পরিষ্কার করতে হবে।
পুনে পৌরসভা করপোরশন (পিএমসি)-র কর্মকর্তা দীনেশ্বর মোলাক বলেছেন, কেবল জরিমানা করেই থুতুর সমস্যা সমাধান যথেষ্ট নয় এমনটা বুঝতে পারার পরই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, গত সপ্তাহে শহরের বিবওয়েওয়ারি, ইয়েরাওয়াড়া, কসবা, ঘোলে ও আউন্ধ এই পাঁচ ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করা হয়।
মোলাক বলেন, এই কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১৫৬ জন ব্যক্তিকে রাস্তায় থুতু ফেলার সময় ধরেছে পিএমসি’র পরিচ্ছন্নতা পরিদর্শকরা। এসময় সাজা হিসেবে ধরা পড়া প্রত্যেক ব্যক্তিকে তাদের থুতু পরিস্কার করাসহ ১৫০ রুপি করে জরিমানা করা হয়েছে।
পিএমসি’র এই কর্মকর্তা আরও বলেন, সবার সামনে প্রকাশ্যে রাস্তায় থুতু পরিস্কার করতে হলে অনেকেই লজ্জিত হবেন। সেই ভেবে রাস্তায় থুতু ফেলার অভ্যাস বন্ধ হতে পারে। আর এই ভাবনা থেকেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, পুনে শহরকে স্বচ্ছতা সমীক্ষায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। ২০১৮ সালের পরিচ্ছন্নতা জরিপ অনুযায়ী মধ্যপ্রদেশের ইন্দোর শহর প্রথম স্থান লাভ করে আর পুনের অবস্থান ছিল ১০ম। সূত্র: এনডিটিভি
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়