ইতালিতে নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের কোরিনাল্ডো শহরে একটি নাইটক্লাবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য লোকজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর অ্যানকোনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি
জানা গেছে, কনসার্টে পেপার স্প্রে নিক্ষেপ করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক ছোটাছুটির সময় পদদলিত হয়ে অনেকে হতাহত হন।
স্থানীয় ‘লানতারনা অ্যাজুররা’ ক্লাব কনসার্টটির আয়োজন করে। র্যাপার ফেরা ইবাস্তার গান শুনতে সেখানে হাজির হয়েছিলেন হাজার খানেক মানুষ।
আহতদেরকে সেনিগালিয়া ও অ্যানকোনার হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। অনেকের শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।
প্রসঙ্গত, গত বছরের জুনে ইতালির তুরিনে অপর এক পদদলনের ঘটনায় ১৫০০ মানুষ আহত হয়। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরাসরি দেখানো হচ্ছিলো।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ