আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প
বিশ্ব সংবাদ ডেস্ক
ছবি: অন্তর্জাল
ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে দেশটির সঙ্গে যুদ্ধের অবসানে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই তথ্য জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে গুরুতরভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে তিনি এখনো বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব।
কার্ল বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, এই চুক্তি হবেই। যেভাবেই হোক—সহজভাবে হোক বা কঠিনভাবে। এটি হতে যাচ্ছে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।
আর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন। আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে।
আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ‘‘ভদ্র আচরণের দিন শেষ’’ বলেও হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, এই সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলো খুব দ্রুত এবং খুব সহজেই ধ্বংস করে দেওয়া হবে।
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়