৬৪০ রিয়ালে পাওয়া যাবে সৌদি টুরিস্ট ভিসা
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি
সৌদি আরবে চালু হতে যাচ্ছে টুরিস্ট ভিসা। আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৪ দিনের জন্য এ ভিসা প্রদান করা হবে। তবে প্রাথমিকভাবে এ ভিসা শুধু রিয়াদে অনুষ্ঠিতব্য মোটর রেস উপভোগ করার জন্য দেয়া হবে।
সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী আদ দিরিয়ায় আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ই প্রিক্স মোটর রেস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সমগ্র বিশ্ব থেকে মোটর রেসপ্রেমীদের সৌদি ভ্রমণের সুযোগ করে দেয়ার জন্যই টুরিস্ট ভিসার এ সুযোগ তৈরি করা হল।
সৌদি জেনারেল স্পোর্টস অথরিটির অধীনে অনুষ্ঠিতব্য ই প্রিক্স মোটর রেস উপভোগের টিকেট ক্রয় করা যাবে অনলাইনে। আর এ টিকেটের অধীনে শারিক ওয়েব সাইটের মাধ্যমে ভিসার আবেদন করলেই ফিরতি ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে তার ভিসা অনুমোদনের বিষয়টি।
সৌদি স্পোর্টস থিরিটির ভাইস চেয়ারম্যান যুবরাজ আব্দুল আজীজ বিন তুর্কী আল ফয়সাল আল সৌদ বলেন, এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দময় মাইলফলক যে আমরা একটি আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করতে যাচ্ছি। যখন কোন আন্তর্জাতিকমানের খেলার আয়োজন করা হয় তখন আন্তর্জাতিক খেলাপ্রেমী থাকবে এবং তারা খেলা উপভোগ করতে চাইবে। এটা অত্যন্ত আনন্দদায়ক বিষয় যে, পর্যটকগণ খেলার মাধ্যমে সৌদি আরব দেখার সুযোগ পাবে।
এদিকে ওমরা পালনকারীরাও সৌদি আরবে টুরিস্ট সুবিধা পেতে যাচ্ছেন। ডেপুটি হজ ও ওমরাহ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাসহাতের বরাত দিয়ে সৌদি আরবি পত্রিকা আল ইয়াওম এ তথ্য প্রকাশ করে।
বর্তমানে সৌদি আরবে প্রবেশের জন্য ওয়ার্ক পারমিট, হজ, ওমরা, ফ্যামিলি ভিজিট ও বিজনেস ভিজিট ভিসা চালু আছে, কিন্তু টুরিস্ট ভিসার কোন সুযোগ নেই। ওমরার সাথে টুরিস্ট ভিসা চালু হলে ৩০ দিনের জন্য। এর মধ্যে ওমরাহ পালন ও মসজিদে নব্বী জেয়ারতের জন্য ১৫ দিন অতিবাহিত করতে হবে। বাকি ১৫ দিন ওমরাহ পালনকারীগণ টুরিস্ট সুবিধা পাবেন ও যে কোন শহর ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে পারবেন।
ডেপুটি হজ ও ওমরা মন্ত্রী বলেন, তারা (ওমরাহ পালনকারী) যে কোন শহর ভ্রমণ করতে পারবেন, যদি সময় বাড়ানোর প্রয়োজন হয় তাহলে ওমরাহ পরিচালনাকারী সংস্থার মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে পারবেন।
নিউজওয়ান২৪/এএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়