দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ৩ ইউডিডিএফ
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এরা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) স্বশস্ত্র গ্রুপের সদস্য বলে জানা গেছে। আজ (সোমবার) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
এতে বলা হয়, সকালে দীঘিনালা উপজেলার দুর্গম বরাদাম এলাকায় গোলাগুলির ঘটনায় নিহতরা হলেন ভুজেন্দ্র চাকমা (৪৫), রুচিল চাকমা (২৫) ও নবীন জ্যোতি চাকমা (৩২)।
স্থানীয় সূত্রে জানায়, দীঘিনালা উপজেলার বরাদাম এলাকায় ৭-৮ জন সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। এ সময় স্বশস্ত্র সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। টহল দলের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হন। ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি লাশ, দুটি পিস্তল ও ৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে সেনা সদস্যরা।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ থানায় আনা হয়েছে। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত তিনজনই ইউপিডিএফের কর্মী ছিল।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়