কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে। পুলিশের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল ও কারাগারের চারপাশে পুলিশের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়।
রাজধানীর শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালের সামনে ও ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার এলাকার সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএমএমইউ হাসপাতাল ও কারাগারের সামনের সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
বিএনপি প্রধানকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর হাইকোর্টের নির্দেশে বিএনপি চেয়ারপারসনকে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। গঠন করা হয় ৫ সদস্যের মেডিকেল বোর্ড। খালেদা জিয়া ওই হাসপাতালের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে অবস্থান চিকিৎসাধীন ছিলেন। তাকে সেখানে রেখে এক মাসের অধিক সময় চিকিৎসা দেয়া হলো।
নিউজওয়ান২৪/জেডএস
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়