২ ডিসেম্বর এইচএসসি-সমমান পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এ বছর শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।
তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর আলিম পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন।
তিনি আরো জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম/ভোক.) পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।
নিউজওয়ান২৪.কম/রাজ
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - পাস করেছে পূজা চেরি ও দীঘি
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- বাংলাদেশের যা কিছু প্রথম
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- যৌন নিপীড়নের অভিযোগে আজীবন বহিষ্কার পাপ্পু

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়