স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
জেলা সংবাদদাতা
আজ সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন হিরনের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরে হাজার হাজার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানায়। এসময় বিএনপি নেতা হিরণের সহধর্মিনী সায়েদা মাশরুর হাজারো সমর্থকদের মাঝে উপস্থিত থেকে স্বামীর মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, আমার স্বামীর মতো নির্যাতিত নেতা নাই।
আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। আমার স্বামীর বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে। এখনো আমার এক ভাই জেলে আছে। এ রকম অবস্থার মধ্যে কেন আমার স্বামীকে মনোনয়ন দেওয়া হলো না তা আমি ভেবে পাই না।
কান্নাজড়িত কণ্ঠে এ ধরনের কথা বলে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। তার কান্নার সঙ্গে অনেক সমর্থকদের কান্না করতে দেখা গেছে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হবে।
জানা যায়, আহমেদ তায়েবুর রহমান হিরণ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
এ আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়