ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

স্টান্ট দেখাতে গিয়ে ৬২ তলা থেকে পড়ে মৃত্যু (ভিডিও)

নিউজওয়ান ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৫:৩১, ১৩ ডিসেম্বর ২০১৭

মাত্রাতিরিক্ত সাহস যে মৃত্যুও ডেকে আনতে পারে, সে কথাই ফের মনে করালেন চিনের ওয়ু ইয়ংনিং। চিনের হুনান প্রদেশের চাংশায় ৬২ তলা বাড়ির ছাদের দেওয়াল ধরে স্টান্ট দেখানোর সময়ে প্রাণ হারিয়েছেন তিনি।

২৬ বছরের এই দুঃসাহসী যুবক ‘চিনা সুপারম্যান’ নামেও পরিচিত। একের পর এক রুদ্ধশ্বাস স্টান্ট তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এই স্টান্টই তাঁর মৃত্যুর কারণ হয়ে গেল।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্টান্ট দেখানোর সময়ে কোনও রক্ষাকবচ বা দড়ি ব্যবহার করতেন না ওয়ু। প্রচণ্ড ঝুঁকি সত্ত্বেও এতদিন তাঁর কোনও ক্ষতি হয়নি। গতমাসে হঠাৎই চাংশায় ৬২ তলা বাড়ির ছাদে স্টান্ট দেখানোর সময়ে হাত ফসকে নীচে পড়ে যান। তখনই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনা বেশ কয়েকদিন আগে ঘটলেও তাঁর মৃত্যুর কথা এতদিন ঘোষণা করা হয়নি। সম্প্রতি একটি সংবাদমাধ্যম এই খবর সামনে আনে।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত