সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক
ছবি সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো ১১ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার রাতে রিয়াদ থেকে মদিনা যাওয়ার উদ্দেশে বের হলে আল কাসিম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিয়াদে বসবাসরত শাহ আলম ও ফখরুল ইসলাম তাদের পরিবারকে জেয়ারা ভিসায় ওমরাহ্ করার জন্য নিয়ে এসছিলেন।
ফখরুল জানান, ঘটনাস্থলেই তার শিশু কন্যা আফরিন আক্তার (৯) নিহত হয়। আহতরা হলেন, ফখরুল ইসলাম (৪০),তার মা শাহানারা বেগম (৬০), স্ত্রী হালিমা বেগম (২৬), মনিয়া আক্তার (৬) , লাকসাম মনোহরগঞ্জ উপজেলার তার ভগ্নিপতি মো: শাহ আলম (৩৮), স্ত্রী মরজিনা বেগম (২৩), শিশু কন্যা সায়মা আক্তার (৬), নওশিন আক্তার (৪)।
অপরদিকে গাড়ির চালক লাকসাম মনোহরগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (৩৯), সিরাজুল ইসলাম (৪২) গুরুতর আহতাবস্থায় আলকাসিম, আল রাজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি উপজেলা পৌর ১১ নং ওয়ার্ড এর ভাটুনিখোলা মুন্সিবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজওয়ান২৪/এমএম
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়