ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

সাবধান: লিপজেল, অহেতুক ঠোঁটচাটা এবং...

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১১ জুন ২০১৬   আপডেট: ১১:৩২, ২৩ জুলাই ২০১৬

আপনার অভ্যাস বা বদঅভ্যাস যদি এমন হয় যে আপনি ফাঁক পেলেই ঠোঁটে জিভ ঘষেন কিংবা আঙ্গুল দিয়ে ঠোঁ স্পর্শ করেন- তবে এটা আজ, এক্ষুণি ত্যাগ করুন।

কেন?!

শুনুন তাহলে-

আপনি হয়তো জানেন না, ঘন ঘন জিভে ঠোঁট ছোঁয়ানোর কারণে আপনার ঠোঁট তাড়াতাড়ি শুকে যায়। এর ফলে গরমের দিনেও অনেকের ঠোঁট শুকনো শুকনো ঠেকে। এজন্য অন্যদের চোখ এড়িয়ে এই বৈশাখ-জৈষ্ঠ্যের গরমেও আপনাকে ব্যবহার করতে হয় লিপজেল বা লিপ বাম।

লিপবামের কৌটো থেকে হাতের আঙ্গুলে করেই তো তা ব্যবহার করেন? ঘটনাটা ঠিক এখানেই ঘটে। আপনার আঙ্গুল বা হাত সারাদিনে কম্পিউটারের কিবোর্ড, এটিএমের বাটন, অফিস-কারখানা-টয়লেটের দরোজার নব, গাড়ি-বাসের হ্যান্ডেল, রিকসা-টেম্পুর সিট, মোবাইল ফোনের কিপ্যাড, জানা অজানা লোকের সঙ্গে হাত মেলানো ছাড়াও আরও হাজারো কাজে ব্যবহার হয়।

গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে টয়লেটের চেয়ে বেশিমাত্রায় রোগজীবাণু থাকে এটিএম বুথের কিপ্যাডে, অফিসের দরজার নবে।

এতে শত শত পদের জীবাণু-ভাইরাস আপনার আঙুলে চলে আসছে। এই আঙুল দিয়েই আপনি লিপজেল বা বাম লাগান নিজের বা বাচ্চার বা প্রিয়জনের ঠোঁটে।

অপরদিকে, অনেকে আছেন অন্যের লিপজেল শেয়ার করেন। এটা বিপদের মাত্রা আরও একটু বাড়িয়ে দেয়, নিশ্চিত।

কীটাণু-বীষাণুর বিষয়গুলো আপনি জানেন- কিন্তু কতজন লিপজেল ব্যবহারের আগে সাবান দিয়ে হাত ধূয়ে নেন- বলুন তো। বারবার এমন কাজ করতে গেলেও বিপদ- আশপাশের সবাই আপনাকে ‌‌`শুঁচিবাই` সিল দিয়ে দেবে।

তো এভাবে হাত থেকে ঠোঁটে, ঠোঁট থেকে মুখে আর মুখ থেকে পেটে তথা পরিপাকতন্ত্রে চলে যায় ভয়াবহ সব রোগের বীষাণু-কীটাণু।

ভুলে যাবেন না- ভয়াবহ সব দূরারোগ্য অসুস্থতার সূত্রপাত কিন্তু এই ‌`পেটখারাপ` থেকেই ঘটে থাকে। আমরা খেয়াল করছি না, কিন্তু সবার অলক্ষ্যে কিবোর্ড, সেলফোন, এটিএম বুথ, দরজার নব থেকে জনে জনে ছড়িয়ে পড়ছে ভয়াবহ সব রোগের বীজ। ভীড় বাড়ছে হাসপাতাল-ক্লিনিকে, ওষুধের দোকানে, মর্গে...

এর থেকে বাঁচার উপায়? সবচেয়ে ভাল উপায় হলো- জিভ দিয়ে ঠৌঁট চাটা বা ছোঁয়া বন্ধ করুন। এটা না পারার সূত্রে লিপজেল ব্যবহারের ক্ষেত্রে সাবধান হোন। কৌটো বাদ দিয়ে স্টিক লিপজেল ব্যবহার শুরু করুন। এটা হাত দিয়ে লাগাতে হয় না- সরাসরি ঠোঁটে লাগানো যায়। এর এটা যদি

কৌটো থেকে ব্যবহার করতেই হয়, তবে অবশ্যই হাত ধূয়ে নিন, তা অন্যে যতই শুঁচিবাই বা বাতিকগ্রস্ত বলুক না কেন আপনাকে।

এই সূত্রে খাওয়া এবং মুখে হাত যায় এমন সব কাজের আগে অবশ্যই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। এই লেখাকে কোনো লিপজেল বা সাবানের বিজ্ঞাপন মনে করবেন না- এখানে আপনাকে সুস্থ্যসবল রাখার কিছু পরামর্শ শুধু দেওয়া হলো, ব্যস।

আর সব থেকে ভাল হয় যদি এ ধরনের বদভ্যাসগুলো একেবারেই ছেড়ে দেওয়া যায়।

নিউজওয়ান২৪.কম/এইচএম  

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত