শারতাজ আজিজ দিল্লিতে: ভারত-পাকিস্তান মধ্যস্ততায় ইরানের প্রস্তাব
বিশ্ব সংবাদ ডেস্ক
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ শনিবার বলেছেন, কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান চলমান অচলাবস্থা অবসানে মধ্যস্ততা করতে রাজি আছে তারা।
ডন.কম এ খবর দিয়েছে। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে ইরানি মন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা উভয় দেশেরই মঙ্গলাকাঙ্ক্ষী।
তিনি আরও বলেন, ইরান যদি দেশ দুটির কোনো একটিরও কোনো কাজে লাগতে পারে- তবে তা করতে প্রস্তুত আছে।
প্রসঙ্গত, পরমাণু শক্তিধর এবং চিরবৈরী দুই প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের মাঝে শান্তি স্থাপনে ভূমিকা রাখার প্রস্তাব ইরান এমন সময়ে দিল যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শারতাজ আজিজ ভারত সফরে রয়েছেন।
আজিজ ভারতে অনুষ্ঠানরত হার্ট অব এশিয়া শীর্ষক মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসার সূত্রে পর্যবেক্ষকরা আশা করছেন এই সূত্রে দূ`দেশের মাঝে সমাস্যা সমাধানে আলোচনার সূত্রপাত হবে।
তবে নবভারতটাইমস.কম রবিবার জানায়, শনিবার রাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রীর প্রধান পররাষ্ট্র উপদেষ্টা আজিজ এক অনুষ্ঠানে পরস্পর হাত মেলালেও তাদের মাঝে কোনো কথাবার্তা হয়নি।
এখন দেখা যাক এরপর কী হয়- এই আশায় রয়েছে উপমহাদেশের শান্তিকামী মানুষ।
নিউজওয়ান২৪.কম/একে
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়