রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
জেলা সংবাদদাতা
ফাইল ফটো
রাজশাহী নগরীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, ওই ব্যক্তি ডাকাত ছিলেন। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
রোববার ভোর পৌনে ৩টার দিকে নগরীর মতিহার থানা এলাকার বুধপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাওছার হোসেন (৪৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের তিয়ারাপাড়া এলাকায়।
র্যাব-৫ রাজশাহীর মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, “রাতে র্যাবের একটি টহলদল বুধপাড়া এলাকায় টহল দিতে যায়। এসময় কয়েকজন সন্ত্রাসী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও গুলি চালায়।একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।পরে ঘটনাস্থল থেকে কাওসারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আশরাফুল জানান, কাউসারের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, একটি হাসুয়া ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
নিউজওয়ান২৪.কম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়