ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

যৌতুকের আগুনে দগ্ধ গৃহবধূ বিউটি বাঁচতে পারলেন না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৪০, ৪ মার্চ ২০১৬   আপডেট: ১৩:১৬, ১৮ মে ২০১৬

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

ঢাকা: শ্বাশুড়ি ও ননদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ বিউটি আক্তার (২৮) শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না। তিনি মারা গেছেন শুক্রবার রাতে।

এদিন রাত ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বিউটি আক্তারকে মৃত ঘোষণা করেন ।

তিনি জানান, বিউটির শ্বাসনালীসহ ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এদিকে, নিহতের শোকাতুর মা সাহেলা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাপবাগিয়া গ্রামের আল আমিন খানের সঙ্গে বছর দেড়েক আগে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আল আমিন নানাভাবে চাপ দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বিউটিকে মারধর করে তার শরীরের কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় আল মিনের মা ও বোন। পরে দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা বিউটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একইদিন রাতে মারা যান তিনি।

নিউজওয়ান২৪.কম/টিওএ

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত