মোনাজাতকে আইএস স্যালুট বলায় ক্ষমা চাইল বিবিসি
নিউজ ডেস্ক
আইএস কনেদের ওপর করা একটি প্রামাণ্যচিত্রে বিবিসির উপস্থাপিকা স্টেসি ডোলি (নিচে ডানে) মোনাজাতকে আইএস স্যালুট বলে অভিহিত করে। ছবি : সংগৃহীত
একজন মুসলিমের প্রার্থনার চিহ্নকে (মোনাজাত) সন্ত্রাসবাদী আইএস এর স্যালুট হিসেবে বর্ণনা করায় ক্ষমা চেয়েছে বিবিসি।
বিশ্বের মুসলিমরা আল্লাহ্-এর একত্ব জানাতে আকাশের দিকে হাত তুলে মোনাজাত করে, যাকে ব্রিটিশ গণমাধ্যমটিতে উপস্থাপিত প্যানোরামা ডকুমেন্টারির একটি পর্বে উপস্থাপিকা স্টেসি ডোলি অজ্ঞাতবশত আইএস স্যালুট হিসেবে অভিহিত করেছিল এবং পরবর্তীতে বিবিসি ডকুমেন্টারিটি থেকে সেই ভুল লাইন মুছে সংশোধনের দাবি জানিয়ে ক্ষমা চায়।
ইসলামিক স্টেটে জঙ্গি সংগঠনে যোগদানের জন্য নিজস্ব দেশ ছেড়ে যেসব নারীরা সিরিয়া গিয়েছিলেন সেই আইএস নারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্টেসি। সোমবার (৫ আগস্ট) রাতে বিবিসি ওয়ান-এ পর্বটি প্রদর্শিত হবার কথা ছিল, যেখানে স্টেসি সিরিয়ায় শিবিরে ভ্রমণকারী নারীদের মোনাজাতকে আইএস স্যালুট হিসেবে উল্লেখ করেন।
রবিবার রাতে প্রকাশিত নিউজ এট টেনের একটি পর্বে ট্রেলারটির একটি দৃশ্যে উপস্থাপিকা স্টেসিকে শিবির ছেড়ে যেতে দেখা যায়, সেই দৃশ্যে 'আইএস নারীদের তর্জনী তুলে মোনাজাত করাকে স্যালুট' আইএস স্যালুট উল্লেখ করে মন্তব্য করে। এই ইঙ্গিতটির আরও অন্য অর্থ যে ছিল, তা পরিষ্কার করা হয়নি সেই মন্তব্যে।'
ছবি : সংগৃহীত
আইএস যোদ্ধাদের প্রচারণার চিত্রগুলোতে প্রায়শই একক আঙুলের ইঙ্গিতটি করতে দেখা যায়। তবে, মুসলিম বিরোধী হামলার ব্যবস্থা করে ব্রিটেনভিত্তিক এমন একটি সংগঠন তেলমামা বলছে যে, প্রতীকটি আসলে মুসলমানদের একেশ্বরবাদে প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিনিধিত্ব করে এবং মুসলিম ধর্মে এর বিস্তৃত ব্যবহার রয়েছে।
সংগঠনটি বলছে, 'তাওহীদ (তাওহীদ) হলো ইসলামের সংজ্ঞায়িত মতবাদ এবং এটা আল্লাহর একত্ববাদ প্রদর্শন করে। এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ ধারণাটিকে কেবলমাত্র 'আইএস স্যালুট'- হিসেবে মূল্যায়ন করা গুরুতর ভুল, অজ্ঞতা এবং ক্ষতিকর। এটি আবারও গণমাধ্যমে মুসলমানদের প্রতিনিধিত্বের গুরুত্ব এবং ধর্মীয় সাক্ষরতার উন্নতি ঘটানোর বিস্তৃত প্রয়োজনকে তুলে ধরেছে।'
বিবিসি জানিয়েছে যে, ইতোমধ্যে প্রকাশিত প্রোগ্রাম এবং অনলাইন ক্লিপগুলো সম্পাদনার পাশাপাশি তারা ডোলির ডকুমেন্টারি থেকে সম্প্রচারের আগে প্রাসঙ্গিক ভয়েসওভার সরিয়ে ফেলবে। মিরর এবং সান উভয়ই তাদের ওয়েবসাইটের নিবন্ধগুলোও সম্পাদনা করেছে। এই দুই পত্রিকাতেও মোনাজাতকে আইএস স্যালুট বলে মন্তব্য করেছে।
বিবিসির এক মুখপাত্র বলেছেন, 'উত্তর সিরিয়ার একটি কুর্দি নিয়ন্ত্রিত বন্দি শিবিরে নারীদের চিত্রিত ইশারাকে আমরা ভুলভাবে বর্ণনা করেছি। যদিও আইএস তাদের নিজস্ব প্রচারের উদ্দেশ্যে এটি গ্রহণ করার চেষ্টা করেছে, তবে যথার্থতার জন্য আমাদের স্পষ্ট হওয়া উচিত ছিল যে, মুসলিম ধর্মের অনেক লোক এই প্রকাশভঙ্গিকে আল্লাহর একত্ববাদকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকেন। আমরা এই ত্রুটির জন্য ক্ষমা চাইছি এবং ফুটেজ থেকে এই বিবরণটি সরিয়ে ফেলেছি।'
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়