মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশি ‘রেমিটেন্স যোদ্ধা’
কুয়ালালামপুর সংবাদদাতা
গতকাল (রবিবার) মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন যার মধ্যে ছয় জনই বাংলাদেশি। বিমানবন্দরের কাছে একটি বাস খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩৪ জন।
হতাহতদের কারো নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
মালয়েশীয় পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিক বহনকারী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান।
স্থানীয় সূত্র জানায়, একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল।
কেএলআইএ ওসিপিডি সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৩ জন শ্রমিক ছিল। তারা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন।
গুরুতর আহত ৩৪ জনকে কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের শ্রমিক কল্যাণ সহকারী মুকসেদ আলী হতাহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।
নিউজওয়ান২৪.কম/কেএইচপি
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়