মালয়েশিয়ার সংসদে ফিরলেন আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
রাজকীয় ক্ষমায় জেল থেকে বের হওয়ার ৬ মাসের মধ্যে মালয়েশিয়ার পার্লামেন্টে ফিরলেন সাবেক সহকারী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার তিনি পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নেন। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেগরি সেমবিলান রাজ্যের পোর্ট ডিকসন আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন আনোয়ার।
গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমের দল জয়লাভ করে। নির্বাচনে জোট গঠনের প্রধান শর্ত ছিল, বিজয়ী হলে মাহাথির আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করবেন, আর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নিজে অবসর নেবেন। ওই প্রতিশ্রুতির আইনগত বৈধতা দেয়ার জন্য আনোয়ার ইব্রাহিমের পার্লামেন্টের সদস্যপদ দরকার। তাই তাকে উপনির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিতে নিজ দলের একজন এমপি পদত্যাগ করেন।
শপথ গ্রহণ শেষে আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, পার্লামেন্টে ফিরতে পেরে তিনি খুশি। ওই সময় সরকারের অংশ হওয়ার কোনও আকাঙ্ক্ষার বিষয়টি নাকচ করে দেন এই নেতা। তিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সংসদীয় সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করবেন বলেও জানান।
আনোয়ার তিনি অস্বীকার করলেও তাকে শীর্ষ পর্যায়ের একজন মন্ত্রী করা হবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও আনোয়ারের পার্লামেন্টে ফেরা নাকে স্বাগত জানিয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়