মনিবের কবর ছাড়ছে না উটটি
ফিচার ডেস্ক
মালিক মারা গেছেন এক সপ্তাহ হলো। কিন্তু তার পোষা উটটি মালিকের কবর ছাড়ছে না। পাশে বসে কবরের কিছুক্ষণ পর পর ফোঁপানোর মত দীর্ঘস্বাস ছাড়ছে।
মৃত ব্যক্তির পরিবারের লোকজন জোরজবরদস্তি খাটিয়েও প্রভুভক্ত ওই উটকে ঘরমুখো করতে পারছে না। সৌদি আরবের প্রতিবেশি দেশ ইয়েমেনের এ ঘটনা মধ্যপ্রাচ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রবিবার পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, মনিবের প্রয়াণে শোকাতুর ওই উট এমনকি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। প্রয়াত উট-মালিকের স্বজনরা জানান, মনিবের মৃত্যুর পর থেকে উটটিকে জোর খাটিয়ে ঠেঁসেঠুঁসে খাওয়ানো হচ্ছে।
সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক সাদা জানায়, ইয়েমেনের মধ্যাঞ্চলের বসিন্দা উটের মনিবকে দাফন করার পর থেকে উটটি তার কবরে বসে আছে। স্বজনরা জানান, উটটিকে কিছুতেই সরানো যাচ্ছে না সেখান থেকে। রাতের বেলা বেশ জবরদস্তি চালিয়ে টেনে-হিঁচড়ে উটটিকে খামারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভোরে ওই খামারের দরোজা খোলার সঙ্গে সঙ্গেই ছুটে দৌড়ে যায় কবরস্থানে।
এমন অবস্থা গত এক সপ্তাহ ধরে চলছে বলে জানিয়েছে পত্রিকাটি।
জেএস/
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়