ভিয়েতনামে তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু
বিশ্ব সংবাদ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বিনহ ফুয়োক প্রদেশে একটি পেট্রোলবাহী ট্রাকে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ছয় জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একটি পরিবারের চার সদস্য রয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
অনলাইন পত্রিকা তুয়োই ত্রে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে চোন থানহ্ জেলায় তিন চাকার একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকটির সংঘর্ষ ঘটলে এ অগ্নিকাণ্ড ঘটে। সংঘর্ষের পর তেলবাহী ট্রাকটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। খুঁটিটিও পড়ে যায়।
ট্রাকের পেট্রোলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং রাস্তার পাশের ১৬টি বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা এ সময় ঘুমিয়ে ছিল। ঘটনাটির তদন্তকারী প্রাদেশিক পুলিশ জানায়, এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ