বিশ্বসেরা প্রভাবশালী মুসলিম নেতা এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টারের জরিপে এ তথ্য উঠে এসেছে।
জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০১৯ সালে প্রকাশনায় শীর্ষস্থান দখল করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট ২০১৪ প্রথমবার নির্বাচিত হন এরদোয়ান। ২০১৮ সালে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ সময় তিনি ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পান।
রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রকাশনায় আরো বলা হয়, এরদোয়ানের সময়ে তুরস্কে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, শাসনতান্ত্রিক পুনর্বিন্যাস এবং বৈশ্বিক ক্ষমতাধর শক্তি হিসেবে পুনরুত্থান তাকে শীর্ষস্থানে নিয়ে গেছে।
এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দারুণ সুসম্পর্ক গড়ে তোলে। গ্রিসসহ কৃষ্ণসাগরের তীরবর্তী দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ভৌগোলিক বলয় গড়ে তুলেছেন এরদোয়ান।
এর আগে রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের জরিপে ২০১৬ সালে অষ্টম ও ২০১৭ সালে পঞ্চম স্থানে ছিলেন এরদোয়ান।
২০১৯ সালের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুলাহ ইবনে আল-হুসেইন।
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ