বিনিয়োগ ভিসা স্থগিত করলো যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি
যুক্তরাজ্য ‘বিনিয়োগ ভিসা’ (ইনভেস্টর ভিসা) স্থগিতের ঘোষণা দিয়েছে। ধনীদের যুক্তরাজ্যে আবাস গড়ার সহজ পথ হিসেবে বিবেচিত হতো এই ‘বিনিয়োগ ভিসা’। অর্থ পাচার এবং আর্থিক অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী ক্যারোলাইন নোকস জানিয়েছেন, শুক্রবার(৭ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাত থেকে স্থগিতাদেশ কার্যকর হবে।
তিনি জানান, এ ভিসা আবেদনকারীদের আর্থিক বিষয়াদি যাচাইয়ে একটি নিরীক্ষা প্রক্রিয়া চালু হওয়ার পর এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।
২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশ থেকে মোটা অঙ্কের বিনিয়োগ আকর্ষণে স্থায়ী বসবাস সুবিধার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগ ভিসা চালু করে যুক্তরাজ্য। ‘টিয়ার ১ ইনভেস্টর ভিসা’ নামে এটি পরিচিত।
নিয়ম অনুযায়ী ২০ লাখ পাউন্ড বিনিয়োগ করে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পাওয়া যেত। প্রথমে তিন বছর চার মাসের ভিসা দেওয়া হতো। তারপর আরও দুই বছরের জন্য মেয়াদ বৃদ্ধির সুবিধা ছিল এতে। আর পাঁচ বছর পূর্ণ হওয়ার পর পাওয়া যেত স্থায়ী বসবাসের সুযোগ।
অতি ধনীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে ২০১১ সালে সরকার নতুন ঘোষণা দেয়। তখন এক কোটি পাউন্ড বিনিয়োগ করলে মাত্র দুই বছর পর স্থায়ী বসবাসের সুযোগ ঘোষণা দেওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৪ সালে এই ভিসা আবেদনকারীর সংখ্যা সর্বোচ্চে পৌঁছে। ওই বছর মোট ১ হাজার ১৭২ জনকে বিনিয়োগ ভিসা প্রদান করা হয়। আর গত বছর এ সংখ্যা ছিল ৩৫০ জন। এসব আবেদনকারীদের শীর্ষে আছে চীন ও রাশিয়ার নাগরিকেরা।
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়