‘বাংলা’ আপত্তি দিল্লির
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করার প্রক্রিয়া ধাক্কা খেল। রাজ্যের নাম পরিবর্তন করে 'বাংলা' করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিধানসভায় প্রস্তাব অনুমোদন করা হয় এবং তা এই বছরের গোড়ার দিকে তা দিল্লি পাঠায় মমতা ব্যানার্জি সরকার। ভারতে নাম পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকারের সিলমোহর আবশ্যক।
একটি সরকারি সূত্র জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাম বদলের প্রস্তাব পাঠানো হয়। আমাদের জানানো হয়েছে যে এই প্রস্তাব তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। যেহেতু বাংলাদেশ নামে একটি পার্শ্ববর্তী দেশ আছে, পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করলে বিভ্রান্তি সৃষ্টি হবে- এমনটা মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আপত্তির পরে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়কে এই প্রস্তাব পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য।
ওই সূত্রটি আরো জানায়, আমরা জানতে পেরেছি যে, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের নাম সব ভাষায় পশ্চিমবঙ্গ করার প্রস্তাব দেবেন। বাংলায় পশ্চিমবঙ্গ হলেও, ইংরেজিতে ওয়েস্ট বেংগল এবং হিন্দিতে পশ্চিমবংগাল বলা হয় মমতা ব্যানার্জির রাজ্যকে।
রাজ্যের একটি নাম করার লক্ষ্যে মমতা নিজে উদ্যোগ গ্রহণ করে বাংলা নামের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান।
দিল্লি যে এই প্রস্তাবে সাড়া না দিয়ে অন্য নামের প্রস্তাব পাঠাচ্ছে তাতে বেশ উৎফুল্ল বিজেপি নেতারা। বিজেপি নেতা রাহুল সিং বলেন, পশ্চিমবঙ্গ নামের সাথে দেশভাগের ইতিহাস জড়িত। সেই নাম বদলে বাংলা করার সিদ্ধান্ত শুধু হঠকারী নয়, বিভ্রান্তিকর-ও বটে। কারণ বাংলাদেশ নামে একটি দেশ আছে।
নিউজওয়ান২৪/ইরু
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়