প্রবাসী আয়ে সুবাতাস বইছে
নিউজ ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশর আয়ের অন্যতম উৎস রেমিটেন্স বা প্রবাসী আয়। বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। মাঝখানে মন্দা গেলেও এখন আবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সুবাতাস বইছে।
সরকার ও বাংলাদেশ ব্যাংক হুন্ডি রোধে বেশকিছু উদ্যোগ নেয়ায় বৈধ তথা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা বেড়েছে। প্রবাসীরা আগের চেয়ে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন। গত বছর রেমিটেন্স বেড়েছিল প্রায় ১৭ শতাংশ। চলতি ২০১৮-১৯ অর্থবছরেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে রেমিটেন্স এসেছে ৩৮৫ কোটি ডলারের মতো। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। গত বছরের এই প্রান্তিকে ৩৩৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এদিকে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে ১১২ কোটি ৭৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই অংক গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।
অর্থ বিশ্লেষকরা বলছেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কারণে রেমিটেন্স বেড়েছে। তবে সরকারকে এ ধারা অব্যাহত রাখতে হলে যারা কাজের বিদেশ যাচ্ছেন তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, স্থানীয় বাজারে ডলারের তেজিভাব এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত অর্থবছর রেমিটেন্স বাড়ে। গত ২০১৭-১৮ অর্থবছর শেষ হয় ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে।
বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের পাঠানো অর্থ বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশের জিডিপিতে যার অবদান প্রায় ১২ শতাংশ।
নিউজওয়ান২৪/এএস
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়