পোল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন
নিউজ ডেস্ক
ফাইল ফটো
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৪ এপ্রিল পোল্যান্ডের রাজধানী ওয়ারশ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও পোল্যান্ড বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উদ্দোগে ভিস্তলা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বাংলা নববর্ষ উদযাপন করেছে।
পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে ভিস্তলা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পোল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন শিক্ষার্থীসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা রঙিন পাঞ্জাবি ও শাড়ি পরে সপরিবারে অংশ নেন।
এসময় একক ও সমবেত সংগীত, কবিতা আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাক প্রদর্শন করা হয়।
পোল্যান্ড নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি তার বক্তব্যে বলেন বৈশাখের উত্তাপ আর ঝড়-ঝঞ্ঝা পুরনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার শক্তির প্রতীক। বাঙালির নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময়।
মাহফুজুর রহমান বাংলা সনের উৎপত্তি ও নববর্ষ পালনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এখন বাঙ্গালীর সবচেয়ে বড় ও সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
বিগত বছরের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে সম্প্রীতি এবং একতা প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘এসো হে বৈশাখ এসো এসো’ বৈশাখি সংগীত পরিশেনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। বাংলাদেশের লোকসংস্কৃতি তুলে ধরে বাংলাদেশী পরিবার দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি শিশুরা কয়েকটি নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দুতালয় প্রধান অনির্বান নিয়োগী দূতাবাসের কাউন্সিলর মাসুদ আহমদ বাংলাদেশ কমিউনিটির ডঃ মাহবুবুর রহমান অশোক শেন, শাহরুল আলম, তানিয়া মাহবুবদ্বীপিকা, রৌজ, তাপ, তন্বয়, উৎসব, আদ্রিয়ানা, বারসাত, তুলি বড়ুয়া ও বারি।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ডঃ মাহবুবুর রহমান বলেন, নববর্ষ সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, তাই এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রানের স্পন্দন আরো দৃঢ় করে। সেই সঙ্গে পোল্যান্ডে বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের জাতীয় অনুষ্ঠান করা হবে
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়