পিক্সেল কালোবাজারি: ‘দুষ্ট গ্রাহকদের’ গুগলের ‘ডিজিটাল ক্রসফায়ার’!
আইটি রিপোর্ট
ব্যাপারটা অনেকটাই যেন সিনেমার ‘টিকেট ব্ল্যাক’ করার মতো। কায়দাটা হচ্ছে, ব্যাপক চাহিদাসম্পন্ন কোনো একটা পণ্য সঠিক মূল্যে কিনে নিজে তা ব্যবহার না করে কিছুটা বেশি দামে অন্যের কাছে বিক্রি করে দেওয়া।
দুনিয়ার অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও সিনেমার টিকিট ব্ল্যাক করার এই ধারা এক সময়ে খুব প্রচলিত ছিল। যারা এসব করতো তারা কথ্য ভাষায় ‘ব্ল্যাকার’ হিসেবে পরিচিত ছিল।
হাল আমলে এমনি কাণ্ড উচ্চ প্রযুক্তির আইফোন-৭, স্যামসাং গ্যালাক্সি এস-৭ বা সদ্য বাজারে আসা গুগল পিক্সেল ফোনের ক্ষেত্রেও ঘটেছে। কিছু গ্রাহক পিক্সেল ‘ফোন ব্ল্যাক’ শুরু করেছে। তবে অন্য কোনো কোম্পানি এ ব্যাপারে কিছু না করলেও তথ্যসেবা জায়ান্ট গুগল যেন মহাখাপ্পা হয়ে উঠেছে ‘নীতিহীন’ এমন গ্রাহকদের শাস্তি দিতে। গুগল তাদের রীতিমতো ‘ব্ল্যাক’ অর্থাৎ ব্লক করে দিয়েছে।
অনেকেই মনে করছেন, তথ্য সেবার জগতে এ এক নয়া সংস্কৃতির সূচনা করতে যাচ্ছে। ‘বিক্রয়ের শর্তাবলী’ লঙ্ঘন করার দায়ে গুগলের ‘ক্রোধে’ আপত অদ্ভূত ওই শাস্তি ভোগ করতে শুরু করেছে পিক্সেল ফোন নিয়ে কালোবাজারী করা গ্রাহকরা। তথ্যপ্রযুক্তি বিশারদরা গুগলের এই শাস্তিদান কৌশলকে ‘ডিজিটাল ডেথ সেন্টেন্স’ হিসেবে অভিহিত করছেন।
গুগলের তৈরি প্রথম সেল ফোন গুগল পিক্সেল নিয়ে অবৈধ ফায়দা নেওয়া গ্রাহকদের অনেকেই এই শাস্তির মুখে পড়তে শুরু করেছেন। গুগল এক কথায় কোনো সতর্ক সংকেত না দিয়েই তাদের গুগল অ্যাকাউন্ট লাক করে দিয়েছে। দীর্ঘদিনের ব্যবহৃত অ্যাকাউন্ট এভাবে আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কঠিন ঝামেলায় পড়ে গেছেন ওইসব গ্রাহকরা।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
বিক্রয়ের ‘টার্মস অ্যান্ড কন্ডিশন্স’ মোতাবেক পিক্সেল ফোন বাণিজ্যিক উদেশ্যে পুনর্বিক্রয় নিষিদ্ধ। তবে এধরনের গ্যাজেট কিনতে গিয়ে বা কেনার পর ওইসব শর্তাবলী পড়ে দেখেন কয়জন তা গবেষণার বিষয়। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক গুগল ডিলারের কাছে ফোন বেচতে গিয়েও উল্লেখিত গ্রাহকরা ওইসব ‘শর্তাবলী’ পড়ে দেখেননি। কিন্তু গুগল তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে দেরি করেনি। ফলে বড় ধরনের ভোগান্তিতেই পড়েছেন তারা।
নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা শমুয়েল সুপার এমনি একজন ভুক্তভোগী। তিনি এবং তার মতো অনেকেই অনলাইন স্টোর থেকে পাঁচটি করে পিক্সেল ফোন কেনেন ‘ন্যায্যমূল্যে’। এরপর তারা সেগুলো বিক্রি করে দেন নিউ হ্যাম্পশায়ারের এক ডিলারের কাছে। এ বাবদে তারা সেটপ্রতি ৫ ডলার করে ‘মুনাফা’ করেন। ওই ডিলার এগুলো বাজারমূল্যে বিক্রি করে আরও বেশি মুনাফা করবেন। এটাই স্বাভাবিক।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন শেষ পর্যন্ত সরিষাকে ধরলো ভূতে!
কিন্তু এরপর থেকে শমুয়েল সুপারসহ অন্যান্য পিক্সেল বিক্রেতারা তাদের নিজ নিজ গুগল অ্যকাউন্ট খুলতে গিয়ে দেখেন তা লক হয়ে আছে।
এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে গুগল জানায়, ডিলার কর্তৃক পিক্সেল ফোন অতিরিক্ত মূল্যে বিক্রয় করা কোম্পানির নীতিবিরুদ্ধ কাজ। অবশ্য এ ধরনের ‘নীতিরিুদ্ধ কর্ম দমনে’ তারা কতজনের অ্যাকাউন্ট লক করে দিয়েছে তা জানাতে রাজি হয়নি।
তবে ড্যান্সডিলস নামের ক্রেতা-বান্ধব ওয়েবসাইট জানায়, শর্তভঙ্গকারীদের বিরুদ্ধে চালানো ওই ‘ডিজিটাল ক্রসফায়ারে’ ইতোমধ্যে অন্তত ২০০ গুগল গ্রাহক ধরাশায়ী হয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে। এরা সবাই গুগল পিক্সেল কেনার চলমান উন্মাদনার সুযোগে মুফতে কিছু ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন যা গুগল পছন্দ করেনি।
অতি বিড়ম্বনার গুগলবিহীন জীবন!
অনেক দিনের সঞ্চিত মূল্যবান ডকুমেন্ট, ছবি, ভিডিও, মেইল- সব হঠাৎ করেই হাতছাড়া! সেগুলো উদ্ধারের আর কোনো কায়দাই নেই হাতে। গ্রাহকরা এতদিন নিশ্চিত ছিলেন যে তাদের তথ্যভাণ্ডারের রক্ষাকর্তা গুগলের জিম্মায় থাকা এসব তথ্য-রেকর্ড যখন খুশি তারা খুলে দেখতে পারবেন, ব্যবহার করতে পারবেন।
এর ফলটা হয়েছে ভয়াবহ। অনেকে তাদের ক্রেডিট কার্ড পেমেন্ট, অন্যান্য বিল পরিশোধ, ফ্লাইট শিডিউল, বাণিজ্যিক লেন-দেনসহ হাজারো বিষয়ে ঝামেলায় পড়ে গেছেন। স্বজন এবং ব্যবসা বা পেশা সংশ্লিষ্টরা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গুরুত্বপূর্ণ যোগাযোগ থেকে। অনেককেই ফোন করে স্বজন বা সহকর্মীরা অভিযোগ করছেন- কেন তারা মেইলের জবাব দিচ্ছেন না বা সে অনুপাতে করণীয় কর্তব্য করছেন না?
গুগল এতটা চরমপন্থা অবলম্বন করবে তা কেউ ভাবতেই পারেনি।
গুগলের স্লোগান হচ্ছে- “ডোন্ট বি এভিল” অর্থাৎ “শয়তানি নয়” বা “শরতান হবেন না” কিংবা “দুষ্কর্মকারী হবেন না”। কিন্তু গুগল নিজেই এক্ষেত্রে যা করেছে তার চেয়ে বড় শয়তানি আর কিছু হতে পারে না- এ মন্তব্য শমুয়েল সুপারের।
তিনি মনে করেন, শাস্তি হিসেবে তারা এমন করতে পারতো যে শর্ত ভঙ্গকারীরা ভবিষ্যতে আর গুগল পণ্য কিনতে পারবেন না- এ নিষেধাজ্ঞা দেওয়া যেত।
নিউজার্সির লেকউডের বাসিন্দা ড্যানিয়েল লেভি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তারা আমার সম্পদ বাজেয়াপ্ত করেছে, তাদের বিশ্বাস করা উচিৎ নয়। ভবিষ্যতে আর কখনো গুগলের সেবা ব্যবহার করবো না আমি।
মোট কথা বিষয়টি তথ্যপ্রযুক্তি জগতে বিক্রেতা-গ্রাহক সম্পর্কে নয়া মাত্রা যোগ করতে যাচ্ছে- এটা নিশ্চিত। ইউএসনিউজ.কম, এপি
নিউজওয়ান২৪.কম/একে
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়