ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

শেষ পর্যন্ত সরিষাকে ধরলো ভূতে!

আইটি ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ৯ জুন ২০১৬   আপডেট: ১০:১২, ১৬ জুন ২০১৬

ক্যালকুলেটর যতই অঙ্কের কাজ সহজ করুক না কেন হাতে আর মুখে যোগ বিয়োগ গুণ শিখতেই হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর নির্ভরশীল হলে অবস্থা হবে ফ্লিট অব ফিশের মতো। ফ্লিট অব ফিশ ১০৬৬ বা এফওএফ ছদ্মনামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেয় রেডিট। কাজ ছিল তার সফটওয়্যার টেস্টিং। বেতন বছরে গড়ে প্রায় ৯৫ হাজার ডলার বা ৭৫ লাখ টাকা।

ছয় বছর সব সফটওয়্যার নিষ্ঠার সঙ্গে টেস্ট করার পরেও রেডিট তার চাকরিটি খেয়ে দিয়েছে। অপরাধ তিনি কোডিং ভুলে গেছেন! কথায় বলে ‘ভূত ছাড়ায় সরিষা’। কিন্তু সেই সরিষাকে যখন ভূতে ধরে? এই ঘটনা অনেকটা তেমনি।

মূল ঘটনা হচ্ছে, নিয়োগের প্রথম আট মাস পরিশ্রম করে তিনি এমন একটি সিস্টেম তৈরি করেছেন যেটি নির্ভূলভাবে সফটওয়্যার টেস্ট করতে সক্ষম। এরপর থেকে ওই ইঞ্জিনিয়ার শুয়ে বসে আরাম করে সময় কাটিয়েছেন। ফলাফল? দীর্ঘদিন কোডের সঙ্গে সম্পর্ক না থাকায় কোডিং গেছেন বেমালুম ভুলে।

তবে এফওএফ এবার আবার শেখার সাধনায় লেগে যাবেন বলে জানিয়েছেন।

নিউজওয়ান২৪.কম/এবি/এলএস

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত