পাকিস্তানে তথ্য পাচার : ভারতীয় বিজ্ঞানী আটক
আন্তর্জাতিক ডেস্ক
নিশান্ত আগরওয়াল
পাকিস্তানে গুপ্ত তথ্য পাচারের অভিযোগে ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানইজেশনে (ডিআরডিও) কর্মরত এক উচ্চপদস্থ বিজ্ঞানীকে আটক করেছে পুলিশ।
এনডিটিভি বলছে, নিশান্ত আগরওয়াল নামের অভিযুক্ত সেই ব্যক্তি শুধু পাকিস্তানের কাছে নয়, যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সিকেও (সিআইএ) ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্রহ্মস সংক্রান্ত অসংখ্য গোপন প্রযুক্তি এবং অপারেশন প্রক্রিয়ার সুরক্ষিত তথ্য পাচার করেছেন।
সংবাদে আরো বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এক গোপন সংবাদ পায় নিশান্ত আগরওয়াল পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে গোপনে ব্রহ্মস টেকনোলজি সংক্রান্ত নথি হস্তান্তর করেছে। পরবর্তীতে এমন অভিযোগের ভিত্তিতে তার কম্পিউটার জব্দ করা হয়। পরে সেখানে দেখা যায়, তার সোশ্যাল মিডিয়া এবং ই-মেইল থেকে পাকিস্তানি আইডি সংবলিত দুইটি অ্যাকাউন্টে বারংবার কথা বলা হয়েছে।
তবে এখানে নিশান্ত আগরওয়াল একা নয়। ডিআরডিও দপ্তরের কানপুর শাখায় আরো দু’জন বিজ্ঞানীর ওপরও নজর রাখা হচ্ছে। কখনো আর্মি, কখনো এয়ার ফোর্স, কখনো আবার আধা সামরিক বাহিনী বিএসএফ।
উল্লেখ্য, এর আগেও গুপ্তচর সন্দেহে দেশটির অনেক জওয়ান এবং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তবে ডিআরডিও’র মতো সংস্থার মধ্যে চর ঢুকে পড়ার ঘটনা দেশটিতে এই প্রথম।
সূত্র: খবর এনডিটিভি।
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়