নিউ জিল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
বিশ্ব সংবাদ ডেস্ক
ফাইল ছবি
নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টায় কম্পনটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে।
প্লেমাউথ শহর ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কম্পন অনভূত হয়। ভূমিকম্পের ফলে আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
আফটারশকের আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে জনগণকে পরস্পরের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।
নিউ জিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট জানিয়েছে, প্রায় ১৫ হাজার ৬০০ লোক ভূমিকম্পটি অনুভব করেছে, তাদের অধিকাংশই এটিকে মাঝারি থেকে মৃদু বলে বর্ণনা করেছে।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়