ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মদের দোকান বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ুর ক্ষমতায় এসেই রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। খবর এনডিটিভির।
মঙ্গলবার (১২ মে) সকালে সরকারি এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাজ্যে টিএএসএমএসির পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি আগামী ২ সপ্তাহের মধ্যে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরো মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, টিএএসএমএসি থেকে বিপুল রাজস্ব আয় হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি।
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়