ছেলেধরা ভেবে এক নারীকে পিটিয়ে হত্যা করল ক্ষুব্ধ জনতা
বিশ্ব সংবাদ ডেস্ক
ভুল করে ছেলেধরা ভেবে ভারতের পশ্চিমবঙ্গে এক বিকলাঙ্গ নারীকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
প্রথমে তাকে ধরে একটি ট্রাক্টরের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর পাথর মারা হয়। তিন ঘন্টা প্রহার করা হয় লাঠি দিয়ে। অভিযোগ, তিনি একটি শিশুকে অপহরণ করেছেন। এমন পরিণতির শিকার ওই নারীর বয়স ৪২ বছর।
ইন্ডিয়া টুডের মতে, মুর্শিদাবাদ জেলার মিঠিপুর-পানাগড় গ্রামের এক ব্যক্তি গত মঙ্গলবার অভিযোগ করেন, এই নারী তার ১০ বছর বয়সী কন্যাকে অপহরণের চেষ্টা করছিল। এরপরই গ্রামের লোকজন চড়াও হয়। তারা তাকে আটকে ফেলে। তার মাথার চুল কেটে দেয়। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথায় কান দেয় নি। তিন ঘন্টা তার ওপর প্রহারের ফলে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে হাসপাতালে নেয়া হয়। এ সময় তিনি মারা যান। তাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তদন্ত করছে গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে গ্রামের বেশ কিছু মানুষকে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় নি।
নিউজওয়ান২৪.কম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়