ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১২
বিশ্ব সংবাদ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বের) স্থানীয় সময় ১১.২০ এর দিকে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। হামলার সময় বারটিতে ২০০’র মতো মানুষ উপস্থিত ছিলেন। খবর বিবিরি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলার মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন তারা।
নিহত পুলিশ সদস্যের নাম রোন হেলুস। তিনি ২৯ বছর ধরে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এক বছর পরেই তার অবসরে যাওয়ার কথা ছিল। তাকে একাধিক গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন আহত এক ব্যক্তি বলেছেন হামলার শব্দ আতশ বাজির মতো ছিল। হামলাকারী এক নাগারে গুলি চালাতে থাকেন। হামলার স্থল পুলিশ ঘিরে রেখেছে।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়