কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ২৪ যাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কাসাই প্রদেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ যাত্রী। এতে গুরুতর আহত হয়েছে আরও কমপক্ষে ৩১ জন।
সোমবার (১৮ মার্চ) দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাতে কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তরের বানা লাকা এলাকায় মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনাটি হয়।
পরে হতাহতের সত্যতা নিশ্চিত করে বানা লাকা রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ইতোমধ্যে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করেছি। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহতদের অবস্থা বেশ আশংকাজনক হওয়ায় এ সংখ্যা সামনে আরও বাড়তে পারে।
রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেছেন, ‘এখনো ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনের মধ্যেই উল্টে আছে। তাই সেখান থেকেও সামনে আরও বেশ কিছু মৃতদেহ বের হতে পারে বলে আমরা ধারণা করছি’।
রাত বেশি হয়ে যাওয়ায় আমরা আমাদের এই অনুসন্ধান কাজ আপাতত স্থগিত করে রেখেছি। অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা অনেক দুর্গম হওয়ায় এখানকার বেশিরভাগ যাত্রী এসব মালবাহী ট্রেনেই চলাচল করেন। আর ট্রেনটি মালবাহী হওয়ায় এর অধিকাংশ যাত্রীই এতে লুকিয়ে উঠেন।’
লুয়েম্বি নদীর ওপর নির্মিত এক সেতুর উপর মালবাহী এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় এর বেশ কয়েকটি বগি সেখানকার পানিতে ডুবে যায়। এখনো ট্রেনটির মোট পাঁচটি বগি উল্টানো অবস্থায় আছে। তাছাড়া হতাহতদের উদ্ধারের পর ইতোমধ্যে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/ইরু
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়