ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

ওষুধ আর ব্যায়াম ছাড়াই যেভাবে ঠেকাবেন অনিদ্রা!

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ২১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১৩:১২, ২৬ ডিসেম্বর ২০১৬

অনিদ্রা এমন একটা অসুখ যা খুব ধীর লয়ে তার থাবা বিস্তার করে আক্রান্তকে কাবু, অসহায় করে ফেলে। এটা মানসিক শান্তি আর সুস্থ্যতা শুষে নিয়ে একজন মানুষকে জীবম্মৃত অবস্থায় পরিণত করতে পারে।

অসহনীয় এই যন্ত্রণা থেকে বাঁচতে কেউ ওষুধের দ্বারস্থ হন কেউবা করেন শারীরিক কসরৎ, ব্যায়াম ইত্যাদি। তবে সবার পক্ষে একই কায়দায় সুস্থতা লাভ করা সম্ভব না। এক্ষেত্রে আরেকটি উপায় আছে। গভীর নিশুতিতে নিদ্রার সুসুপ্তিতে বিশ্রামের পূর্ণ সুখ-তৃপ্তি উপভোগ করতে হলে আপনি এটা পরখ করে দেখতে পারেন।

হয়তো ভাবছেন খুবই অন্য ধরনের অদ্ভূত কিছু হবে এটা। না, তেমন গুরুতর কিছু না কায়দাটা, আর ব্যয়বহুল তো নয়ই।

স্রেফ এক গ্লাস দুধ! দুধে থাকে প্রচুর পরিমাণে ট্রাইপটোফেন যা স্বাভাবিক নিদ্রা আনয়নে কার্যকর।

টার্কির (মুরগির ন্যায় পাখি) মাংস খেলে মানুষের ঘুম পায়- এটা পরিক্ষীত সত্য। এর বৈজ্ঞানিক কারণটি হচ্ছে, এতে প্রচুর পরিমাণে ট্রাইপটোফেন আছে।

দুধের অনুভূতিনাশক কোনো বৈশিষ্ট নেই। তবে গবেষণায় দেখা গেছে এটা মানুষের ঘুম আনয়নের কাজ করে এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও এর প্রভাব কার্যকরী।

বিজ্ঞানীরা বলছেন, বিছানায় যাওয়ার আগে এক গ্লাস হাল্কা গরম দুধ আপনার শরীরের জন্য শীতের রাতে একটা বিশ্বস্ত প্রিয় কম্বলের মতো কাজ করবে। অর্থাৎ আপনাকে চমৎকার উপভোগ্য একটি ঘুম উপহার দেবে।

ম্যাসাচুসেট্‌স ইন্সিটিটিউট অব টেকনোলজি প্রকাশিত আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল জার্নাল বলছে, দুধের মতো উচ্চ কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খেয়ে ট্রাইপটোফেনের ঘুম আনয়নকারী কার্যকারীতার সুবিধা নেওয়া যায়।

আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল নাট্রিশন প্রকাশিত অপর এক পর্যবেক্ষণে বলা হয়, দুধে পাওয়া প্রোটিন ল্যাকটাব্লুমিনে প্রচুর পরিমাণে ট্রাইপটোফেন থাকে। রক্তে অন্যান্য অ্যামাইনো অ্যাসিডের তুলনায় ট্রাইপটোফেন ভাল ঘুমের সহায়ক।

একই ধরনের আরেকটি স্টাডিতে এর আগে দেখা গেছে, ল্যাকটব্লুমিন মানসিক ধকল-চাপ কমাতেও সাহায্য করে।

তাই, ঘুমানোর চেষ্টা শুরুর আগে উষ্ণ এক গ্লাস দুধকে যদি আপনি সুখকর ঘুম আনয়নের সহায়ক হিসেবে বিবেচনা করেন- এটা আপনাকে হতাশ করবে না। চিকিৎসা বিশেষজ্ঞরা এমনটাই সুপারিশ করছেন।

আরেকটি একথা, এই পথ্যের ফলে আপনাকে সাইড-এফেক্টে ভুগতে হবে না। আর এর জন্য আপনার তেমন আড়তি খরচ, টেস্ট, ডাক্তারের ফিস- এসবও গুণতে হবে না।

তাহলে, শুরু করে দিন- আজ থেকেই।

নিউজওয়ান২৪.কম/একে

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত