ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের পাইলট ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাগ্রস্ত লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স পাইলট ছিলেন একজন ভারতীয়। যার নাম ভব্য সুনেজা। ৩১ বছর বয়সী ওই পাইলট দিল্লির অধিবাসী বলে জানা গেছে।
লায়ন এয়ারের মুখপাত্র জানিয়েছেন, পাইলট ভব্য সুনাজা গত ৭ বছর ধরে লায়ন এয়ারের সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি আরো জানিয়েছেন, ৬ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে ভব্য সুনাজার। এছাড়াও বিধ্বস্ত বিমানটি (বোয়িং ৭৩৭ ম্যাক্স) ওড়ানোর বিশেষ প্রশিক্ষণ ছিল তার। দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি চলতি বছরের আগস্টে প্রথম আকাশে ওড়া শুরু করে বলে জানা গেছে।
ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে ইন্দোনেশিয় সরকার। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল তার কূলকিনারা করতে পারছেন না বিশেষজ্ঞরা।
দেশটির অনুসন্ধান ও উদ্ধার বিভাগের মুখপাত্র ইউসুফ লতিফ গণমাধ্যমকে জানিয়েছেন, বিধ্বস্ত বিমান যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে উড্ডয়ন করা ৭৩৭ বোয়িং বিমানটি এক ঘণ্টা পর ৭টা ২০ মিনিটে পাংকাল মিনাং বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
কিন্তু উড্ডয়নের ১৩ মিনিট পর থেকে এটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পরই এটি জাকার্তা উপকূলে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ