ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

ইনস্টল করে নিন বাংলা ভাষায় অটিজম বিষয়ক অ্যাপ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:১১, ১৭ জুলাই ২০১৬   আপডেট: ১১:৩২, ২৩ জুলাই ২০১৬

ঢাকা: স্পেশাল চাইল্ড ইনফর্মেশন অ্যান্ড রিসার্চ ফোরাম অটিজমের ওপর বাংলায় তৈরি করেছে মোবাইল অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপটিতে অটিজম কি, এর কারণ, চিকিৎসা, অটিজম বিষয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা, উপসর্গসমূহ ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।

ভবিষ্যতে এই অ্যাপটিতে আরও তথ্য সংযুক্ত করা হবে বলে নির্মাতারা জানান।

বর্তমানে গুগল প্লে-স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আপনার ডিভাইসে জরুরি এবং জনগুরুত্বপূর্ণ এই অ্যাপটি ইনস্টল করতে গুগল প্লে-স্টোরে গিয়ে বাংলায় ‘অটিজম’ লিখে সার্চ দিন। অথবা সরাসরি https://goo.gl/XGg7BC লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

নির্মাতাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

অনেকেরই নিজের পরিবারে আছে ‘বিশেষ শিশু’ বা অটিস্টিক শিশু। আবার আপনার নিজের পরিবারে না থাকলেও আশপাশে স্বজন বন্ধুদের পরিবারে রয়েছে এমন শিশু। যারা ধীরে ধীরে বয়ঃপ্রাপ্ত হচ্ছে এই সমস্যা নিয়ে। একটা সময়ে এই সমস্যাটিকে অন্য নজরে দেখা হতো। কিন্তু এটা যে নিছক একটি স্বাস্থ্যগত সমস্যা এবং এর প্রতিরোধ-প্রতিকার অনেক ক্ষেত্রেই সম্ভব- তা এখন আমরা জানছি। সময় মতো সচেতন এবং সযতন চেষ্টায় ফিরিয়ে আনা যায় বিশেষ এই শিশুদের বা আক্রান্ত বড়দের স্বাভাবিক জীবনে- এটাও এখন বিশ্বাস করছি আমরা। সেই বিবেচনায় বশেষজ্ঞারা মনে করছেন- বাংলা ভাষায় অটিজম বিষয়ক তথ্যের যোগানদাতা এই অ্যাপটি বাংলাভাষাভাষীদের বিশেষ কাজে দেবে- এটা নিশ্চিত। 

নিউজওয়ান২৪.কম এজন্য নির্মাতাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। এখন অন্যদেরও এমন ইতিবাচক কাজের ধারাবাহিকতায় এগিয়ে আসা কর্তব্য।

নিউজওয়ান২৪.কম/একে

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত