ইতালিতে বৈধতা হারাতে পারেন অভিবাসীরা
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ইতালিতে নতুন অভিবাসী আইন কার্যকর করা হয়েছে। ফলে দেশটির অভিবাসীরা একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন। যেকোনো ছোট অপরাধের কারণে বৈধতা হারাতে পারেন অভিবাসীরা।
নতুন আইনে সন্ত্রাস, যৌন হয়রানি, মানবপাচার ও মাদকচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। ইতালির বিভিন্ন শহরে আইন বাতিলের দাবিতে র্যালি, সভা, মিছিল-মিটিং করা হচ্ছে।
স্থানীয়রাও এ আইন বাতিলের দাবিতে শহরের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন। সরকারি বাসা-বাড়ি পেতেই তাদের এ আন্দোলন। এছাড়া কর্মস্থলে স্থায়ী চুক্তির ব্যবস্থা করারও আহ্বান জানানো হয়।
বেশ কয়েক বছর যাবৎ ইতালিতে অভিবাসী সমস্যা চলছে। চলমান এ অভিবাসী সমস্যা সমাধান করতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাই অভিবাসীদের নতুন আইনের আওতায় এনে অপরাধ কমানোর চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার দ্বিতীয়বারের মতো রিপাবলিকা চত্বরে স্থানীয় জনগণ জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। কয়েক ঘণ্টার সমাবেশে হাজার হাজার লোকের সমাগম হয়। হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রোম শহর। ফলে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিক্রি বাতিলের আহ্বান জানান তারা।
৪ অক্টোবর নিরাপত্তা ও অভিবাসী আইন পাস হওয়ার পর কিছু ধারা বাতিলের দাবিতে ইতালির বিভিন্ন শহরে বিদেশিদের সংগঠনগুলো প্রতিবাদ সভা ও ধারাবাহিকভাবে সমাবেশ করে যাচ্ছে। ইতালি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ণবাদী আইন কার্যকর করার ফলে রোমসহ ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও র্যালি বের করে প্রতিবাদ জানান বিপুল সখ্যক অভিবাসীসহ স্থানীয় নাগরিক।
নিউজওয়ান২৪/জেডএস
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়