আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক
দিদারুল ইসলাম পিটন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের ব্যবসায়ী দিদারুল ইসলাম পিটন (২৬)।
শনিবার দুপুর পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। নিহত ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বায়েরা গ্রামের মুন্সী ফজলুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিদারুল ইসলাম দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চার বছর ধরে তার ভাগিনাকে নিয়ে মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন। শনিবার একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা এবং মালামাল লুট করতে থাকে।
এ সময় দিদারুল ইসলাম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে প্রথমে চুরিকাঘাত করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই দিদারুল ইসলাম মারা যান।
গত ৪ মাসে তিনবার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। তার বড় ভাই মোশারফ হোসেন বলেন, দিদারুল ইসলাম সন্ত্রাসীদের ভয়ে আগামী ডিসেম্বর মাসে ব্যবসা গুটিয়ে পুঁজি নিয়ে দেশে ফেরত আসার কথা ছিল।
তার অকাল মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছে।
নিউজওয়ান২৪/এমএম
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়