ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:

আইআইএফএসও’র নির্বাহী সদস্য হলেন মোস্তফা ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ৭ এপ্রিল ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সদস্যভুক্ত যুব সংগঠন আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অরগানাইজেশনের (আইআইএফএসও) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দক্ষিণ এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোস্তফা ফয়সাল পারভেজ।

গত ৭ মার্চ তুরস্কের ইস্তান্বুলে আইআইএফএসও’র সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হয়েছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি তাদের নির্বাহী সদস্য হিসেবে এই দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশিকে পেল।

‘আতাতুর্ক থেকে এরদোগান: বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর’ বইয়ের প্রণেতা মোস্তফা ফয়সাল আঙ্কারায় গাজী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক।

বগুড়ায় জন্ম নেয়া মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন
প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত