অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প
নিউজ ডেস্ক
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।
টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, আমরা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার কল্যাণ কামনা করছি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী শিবিরে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেন সেশনস। এই দায়িত্ব তার অধীনস্ত রড রোজেনস্টেইনকে দেন তিনি। এরপর থেকেই প্রকাশ্যে সেশনসের বিরুদ্ধে নানা ধরণের সমালোচনামূলক কথা বলতে শুরু করেন ট্রাম্প।
২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকার ট্রাম্প বলেন, সেশনসের কখনোই নিজেকে সরিয়ে নেয়া উচিৎ হয়নি। তিনি এই তদন্ত থেকে সরে যাবেন এ কথা আমাকে আগে বললে আমি তাকে দায়িত্ব দিতাম না। আমি অন্য কাউকে এ কাজের জন্য নিয়োগ দিতাম।
সেশসনের এ বরখাস্তের ঘটনা যে খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ঘটেছে তেমনটি কিন্তু নয়। তারিখবিহীন একটি পদত্যাগপত্রে সেশনস যে স্বেচ্ছায় পদত্যাগ করেননি সেটা স্পষ্ট ধরা পড়েছে।
আলাবামার সাবেক এই সিনেটর পদত্যাগ পত্রে লিখেছেন, প্রেসিডেন্ট আপনার অনুরোধে আমি আমার পদত্যাগ পত্র জমা দিচ্ছি।
রিপাবলিকান এ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, সবচেয়ে বড় কথা আমি অ্যাটর্নি জেনারেল থাকার সময় আমরা আইনের শাসনকে বলবত রেখেছি।
নিউজওয়ান২৪/জেডএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়